চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

তরুণরাই আগামীর রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি 

ঢাকা অফিস ::    |    ১২:২৩ পিএম, ২০২২-০৪-২৬

তরুণরাই আগামীর রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে তরুণ। তরুণরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। উদ্ভাবক, নির্মাতা ও উদ্যোক্তা হিসেবে তরুণদের মেধা, শক্তি, কৌতুহল এবং সৃজনশীলতাকে যথাযথভাবে ব্যবহার করা গেলে তা উদ্ভাবনভিত্তিক টেকসই উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে নিয়ামক হিসেবে কাজ করবে। তরুণদের নব নব উদ্ভাবন তথা মেধাসম্পদের ব্যবহার ও যথাযথ বণ্টনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সর্বোপরি দারিদ্র্যমোচন সম্ভব বলে আমি মনে করি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘IP and Youth : Innovating for a Better Future’ বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, বিশ্বে যেসব দেশ নবসৃষ্টিতে অগ্রণী তারাই আজ বিশ্বের নেতৃত্বদানকারী। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশ সৃজনশীলতার দিক থেকে কোনোভাবেই পিছিয়ে নেই। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের তরুণরা দেশে-বিদেশে তাদের যোগ্যতার প্রমাণ রাখছে। একটি নিরাপদ, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের মেধার সর্বোত্তম ব্যবহারের উপায় খুঁজে বের করতে হবে। এরই মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে ওঠে এসে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা করেছে। বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন একটি বড় অভিপ্রায়। তরুণ সমাজের অংশগ্রহণে মেধাভিত্তিক শিল্প ও অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে এটা অর্জন সম্ভব। এজন্য উৎপাদনের ক্ষেত্রে সনাতনী প্রযুক্তি ও ধ্যান-ধারণা পাল্টে মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।

বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপনের প্রাক্কালে আমি দেশের সব গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে মেধাসম্পদ সংরক্ষণ এবং এর যথাযথ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করছি।
 

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত


পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর