শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:৫৪ পিএম, ২০২২-০৪-২৫
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের আঙ্কারায় তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় তুরস্কের আঙ্কারায় তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সমাধিস্থলে ভিজিটরস বইতে লিখেন। শ্রদ্ধা নিবেদনের সময় তুরস্কের সরকারের স্থানীয় প্রশাসনের ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট অধ্যাপক ড. জহতে আরসলানের আমন্ত্রণে শনিবার (২৩ এপ্রিল) পাঁচদিনের সফরে দেশটিতে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তুরস্কের সাংবিধানিক আদালতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাঁচদিনের সফরে দেশটিতে পৌঁছেছেন তিনি।
সফরকালে তিনি আঙ্কারায় তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়। ২৫-২৮ এপ্রিল পর্যন্ত চলবে ওই সম্মেলন। সম্মেলন শেষে ২৮ এপ্রিল দেশে ফিরবেন প্রধান বিচারপতি। রোববার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited