চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ফ্রান্সের প্রেসিডেন্ট আবারও এমানুয়েল ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৪৬ এএম, ২০২২-০৪-২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট আবারও এমানুয়েল ম্যাক্রোঁ

দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলেন এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। 

আবারও প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এবার ঐক্যের ডাক দিলেন এমানুয়েল ম্যাক্রোঁ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট সবার জন্য। স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে রাত ৮টা পর্যন্ত। এর আগে ১০ এপ্রিল, অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁ জয় পান।

২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন এমানুয়েল ম্যাক্রোঁ। ১৯৬৫ সালে সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন শার্ল দ্য গল। এবার একই তালিকায় নাম লেখালেন ম্যাক্রোঁ।

নির্বাচনী প্রচারণায় এমানুয়েল ম্যাক্রোঁ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, জ্বালানি খাতে খরচ নাগালের ভেতরে রাখার জন্য তার সরকার ইতোমধ্যে কোটি কোটি ইউরো খরচ করেছে। এছাড়া তিনি চাকরিদাতাদের প্রস্তাব দিয়েছেন তাদের কর্মীদের ৬০০০ ইউরো পর্যন্ত বোনাস হিসেবে দেওয়ার জন্য। তিনি শিক্ষকদের বেতন বাড়াতে চান এবং টিভি লাইসেন্স ফি বাতিল করতেও প্রস্তুত।

এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা বলেছেন ম্যাক্রোঁ। তিনি এটাও দাবি করেন যে, তার সময়ে অপরাধ কমেছে দেশটিতে। ফ্রান্সে কয়েক বছর ধরে হামলার ঘটনা বেড়ে গেছে। ফলে ভোটারদের কাছে নিরাপত্তা ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্সে কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার পর এমানুয়েল ম্যাক্রোঁও ধর্মীয় ইস্যুতে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তবে সবার মন জয় করে অবশেষে আবারও ক্ষমতায় এমানুয়েল ম্যাক্রোঁ।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর