চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

পাকিস্তানে প্রথম ধাপে শপথ নিতে পারেন কমপক্ষে ১২ মন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৫০ পিএম, ২০২২-০৪-১৮

পাকিস্তানে প্রথম ধাপে শপথ নিতে পারেন কমপক্ষে ১২ মন্ত্রী 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এখন শাহবাজ শরিফ। দেশ পরিচালনার জন্য শাহবাজ শরিফকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি প্রথম দফায় জোটের শরিকদের মন্ত্রিসভায় পদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় ধাপে অংশ নেবেন পিপিপির নেতারা। বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার অথবা মঙ্গলবার শপথ নিতে পারেন পাকিস্তানের নতুন সরকারের ১০ থেকে ১২ জন মন্ত্রী। মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে আলোচনা করার জন্য গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে শাহবাজের সঙ্গে বৈঠক করেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। 

এর আগে আসিফ আলি জারদারি সাংবাদিকদের বলেন, পিপিপি মন্ত্রিসভায় যোগ দেবে না কারণ তিনি চেয়েছিলেন জোট শরিকদের আগে স্থান দেওয়া হোক। পরে পিপিপির এই নেতা ব্যাখ্যা করে বলেন, তার মানে এই নয় যে তার দল মন্ত্রিসভায় যোগ দেবে না। পিপিপির সূত্রের তরফে জানা গেছে, সরকারের রাজনৈতিক দলের গঠনতন্ত্র অনুসারে কেবিনেটের ১১টি আসন পেতে পারে পিপিপির সদস্যরা এবং পিএমএল-এন পেতে পারে ১৪টি। তবে এর মধ্যে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী, প্রতিরক্ষা, জ্বালানি, পানি, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম বিভাগের দায়িত্ব পেতে পারে পিএমএল-এন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকারের বিষয়গুলোর দায়িত্ব পেতে পারে পিপিপি।

যদি বিলাওয়াল ভুট্টো কেবিনেটে যোগ দেন তাহলে হয়ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে। মতুর্জা জাভেদ আব্বাসি জাতীয় অধিবেশনের ডেপুটি স্পিকার হতে পারেন। এ ছাড়া পিপিপির মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব পেতে পারেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর