চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে মাটির ফাটলের ভেতর আগুন, কৌতূহল-আতঙ্ক 

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪০ পিএম, ২০২২-০৪-১৮

কক্সবাজারে মাটির ফাটলের ভেতর আগুন, কৌতূহল-আতঙ্ক 

কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়ন কাজের পাশে মাটি ফাটলের ভেতর থেকে হঠাৎ আগুনের লাভার মতো উদগিরণ বেরিয়েছে।
রোববার (১৭ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে পথচারীরা আকস্মিক এ উদগিরণ দেখতে পেলে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লেগে যায়। উপস্থিত লোকজন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেন। এ আগুনের উৎস নিয়ে শুরু হয় কৌতূহল। সঙ্গে ভর করে আতঙ্কও। চলে ধর্মীয় নানা আলোচনাও।

প্রায় ঘণ্টা দেড়েক আগুন উদগিরণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে দেন। তবে আগুন নেভালেও ধোঁয়া বের হচ্ছিল গভীর রাত অবধি।
স্থানীয় ব্যবসায়ী শাহী কামরান বলেন, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। ধীরে ধীরে স্থানটি ফাটল আকারে বড় হতে থাকে। ফাটলের ভেতর তরতাজা আগুনের কয়লার মতো লাভা দৃশ্যমান হয়। যা উপস্থিত মানুষকে ভাবনায় ফেলে দেয়। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অনেকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। যেখানে আগুনের লাভা দেখা গেছে জায়গাটি ভরাট এলাকা। মাটির নিচে কোনো গাছ বা অন্যকোনো আগুন ধারক দ্রব্য থাকতে পারে। ভরাট মাটি ফেটে সেই দ্রব্যে কোনো না কোনো ভাবে আগুন লাগে। সেই দ্রব্যে লাগা আগুন দীর্ঘক্ষণ তরতাজা ছিল।

তবে এলাকাবাসীর মতে, একদিকে রেল স্টেশন ও মূল সড়কে ওঠার রাস্তা এবং অপরদিকে প্রধান সড়ক প্রসস্থকরণ ও ড্রেনেজ প্রকল্প সবগুলো একসঙ্গে চলছে। কোথাও থেকে মাটি তোলা হচ্ছে আবার কোথাও ভরাট হচ্ছে মাটি। আবার সেসব জায়গায় ফেলা হচ্ছে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ও ময়লা। যে জায়গায় আগুনের দেখা মিলেছে সেখানে স্থানীয় ও ব্যবসায়ীরা অনেকটা ডাস্টবিনের মতো ব্যবহার করতেন। সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ করার সময় ময়লার ওপর মাটি চাপা পড়ে। এছাড়া ওই জায়গা দিয়ে বিটিসিএলের কানেকশন ক্যাবল টানা হয়েছে।

ধারণা করা হচ্ছে ক্যাবল থেকে কিংবা সিগারেটের আগুন থেকে প্লাস্টিকের বর্জ্যে আগুন লেগে তা ফাটলে পরিণত হয়েছে। ধীরে ধীরে আগুনের কয়লার সারি বড় হয়ে লাভার মতো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার বলেন, এলাকার বয়োবৃদ্ধ অনেক মুরব্বিদের দাবি অতীতে এমন দৃশ্য তারা কখনো দেখেননি।  

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর