শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:১৪ পিএম, ২০২২-০৪-১৬
আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পাকিস্তান তালেবানের প্রাক্তন একটি ঘাঁটির কাছে পাকিস্তানি সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়।
সে সময় দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। এতে সাত পাকিস্তানি সেনা এবং চার হামলাকারী নিহত হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফগান সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এরপরেই সেনা সদস্যদের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটল।
এদিকে নিহত সেনাদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসলামাবাদ। শাহবাজ শরিফ এক টুইট বার্তায় নিহত সেনাদের ছবি ও নাম প্রকাশ করেছেন। নিহতরা হলেন, হাবিলদার তারিক ইউসেফ, সিপাহি সুলেমান ওয়াকাস, সিপাহি ইজাজ হুসেইন, সিপাহি মোহাম্মদ জাভেদ, সিপাহি জুনায়েদ আলি, সিপাহি ওয়াকার আহমেদ এবং সিপাহি আরশাদ আলি।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited