শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:১১ পিএম, ২০২২-০৪-১২
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে। ইমরান খান বলেন তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনে যুক্তরাষ্ট্রের হাত আছে। কিন্তু জো বাইডেনের প্রশাসন বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।
এক প্রেস ব্রিফিংয়ে জেন সাকি বলেন, সাংবিধানিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ নীতি আমরা সমর্থন করি। আমরা একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি দলকে সমর্থন করি না। তিনি আরও বলেন, আমরা আইনের শাসন ও ন্যায়বিচারের সমতায় সমর্থন করি।
জেন সাকি বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। ক্ষমতায় যেই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে বলেও উল্লেখ করেন তিনি।
প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের এই কর্মকর্তা বলেন, ভবিষ্যতে ফোন করবেন কি না, এ সময়ে দাঁড়িয়ে আগাম মন্তব্য করবেন না তিনি। তবে বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান জেন সাকি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের অন্যান্য অনেক নেতার সঙ্গে টেলিফোনে কথা বললেও ইমরান খানের সঙ্গে কখনো বলেননি। পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে ১৭৪ সদস্য তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দেন।
পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited