চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

এলএনজি আমদানিতে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি: সংসদে নসরুল 

ঢাকা অফিস ::    |    ০২:৪১ পিএম, ২০২২-০৪-০৩

এলএনজি আমদানিতে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি: সংসদে নসরুল 

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ২০২১-২২ অর্থবছরে পেট্রোবাংলাকে সরকারের অর্থ বিভাগ চার হাজার কোটি টাকা ভর্তুকি বা অনুদান দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (৩ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। 

নসরুল হামিদ বলেন, ২০২১-২২ অর্থবছরে এলএনজি আমদানি খাতে সর্বশেষ হিসাব অনুযায়ী, পেট্রোবাংলার সর্বমোট ভর্তুকি চাহিদার পরিমাণ ছিল ২৩ হাজার ৩৬৭ দশমিক ৪৮ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পেট্রোবাংলার বকেয়া ভ্যাট/এআইটি বাবদ অন্তর্ভুক্ত ছিল ৭ হাজার ৩২১ দশমিক ৪৮ কোটি টাকা। অর্থাৎ, শুধু এলএনজির মূল্য এবং এলএনজি রি-গ্যাসিফিকেশন চার্জ বাবদ পেট্রোবাংলার ভর্তুকি চাহিদা ১৬ হাজার ৪৬ কোটি টাকা।

তিনি বলেন, স্পট মার্কেট হতে আমদানি করা এলএনজির জন্য অর্থ সংস্থান অধিক প্রয়োজন হওয়ায় ভর্তুকির পরিমাণ বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে। আমদানি করা এলএনজির মূল্য বিশ্ববাজারে তেলের মূল্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এবং তেলের মূল্য ব্যারেলপ্রতি ২০২০ সালের মার্চের ২২ দশমিক ৫১ মার্কিন ডলার হতে বেড়ে ২০২২ সালের মার্চে প্রায় ১২০ মার্কিন ডলার ওঠেছে। এতে দীর্ঘমেয়াদে বেড়েছে এলএনজির দাম।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রায় ১১ দশমিক ৫০ মার্কিন ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থর্মাল ইউনিট হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে। স্পট মার্কেট থেকে সর্বশেষ ৩৬ দশমিক ৭০ মার্কিন ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থর্মাল ইউনিট হিসেবে এলএনজি আমদানি করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে বৈশ্বিক গ্যাস বিক্রির বাজার অত্যন্ত অস্থিতিশীল এবং ইউরোপের বাজারে গ্যাস ফিউচার ২০২১ সালের মার্চ মাস হতে ২০২২ সালের মার্চ মাস সময়কালে এক বছরে প্রায় ৪ দশমিক ৫ গুণ বেড়েছে।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত


পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর