শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৫১ এএম, ২০২২-০৪-০৩
ইউক্রেনে আগ্রাসন নিয়ে যখন দেশে-বিদেশে অনেকের কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ঠিক এ সময়ে হু হু করে বেড়ে গেছে তার জনপ্রিয়তা। আর এটি অনেকটা আকাশ ছোঁয়ার মতো। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করছে বিশ্ব।
এর মধ্যেই একটি জরিপে দাবি করা হয়েছে, রুশ প্রেসিডেন্টের প্রতি দেশটির নাগরিকদের আস্থা আগের তুলনায় বর্তমান সময়ে তুমুল বেড়েছে। অপরদিকে জনপ্রিয়তা কমেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের।জরিপের তথ্য মতে, বিভিন্ন গণমাধ্যমে ইউক্রেনে আগ্রাসন ও যুদ্ধ সম্পর্কে এবং পুতিনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যে মূল্যায়ন করেছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া বিশ্ব গণমাধ্যম ন্যাটোর পুরো ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে এবং পশ্চিমা নেতাদের এ ভয়ঙ্কর ঘটনাগুলোকে প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানিয়েছে।
এসব বিভিন্ন কারণে রাশিয়ার ৮৩ শতাংশ নাগরিক রাষ্ট্রপতি হিসেবে পুতিনের পদক্ষেপগুলোকে অনুমোদন করেছে। যা আগের মাসের তুলনায় ১২ শতাংশ বেশি এবং ২০১৭ সালের পর সর্বোচ্চ। মস্কোভিত্তিক লেভাদা সেন্টারের এক জরিপে উঠে এসেছে এ বিষয়টি।এ বিষয়ে লেভাদার পরিচালক ডেনিস ভলকভ বলেন, এ ঘটনা পশ্চিমের সঙ্গে উন্নয়নশীল দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের পরিস্থিতির সঙ্গে খুব মিল রয়েছে। সে সময় পুতিনের রেটিং অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছিল। আর বর্তমানে যারা রাষ্ট্রপতির জন্য সাধারণভাবে উষ্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন, তারাও সম্মত হয়েছেন যে ইউক্রেনে ‘তিনি সঠিক কাজ করছেন’। কারণ তারা সরকারি যুক্তি মেনে নিয়েছে যে রাশিয়া ন্যাটোর হুমকির মধ্যে রয়েছে, যা প্রেসিডেন্ট তাদের আগেই জানিয়েছিল। ফলে তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited