চট্টগ্রাম   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬  

শিরোনাম

মাহাথিরের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ঢাকা অফিস ::    |    ০৪:৪১ পিএম, ২০২২-০৩-৩০

মাহাথিরের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়া সফররত নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ড. মাহাথিরের আমন্ত্রণে কুয়ালালামপুরে তার কার্যালয়ে গত ২৮ মার্চ প্রফেসর ইউনূস এ বৈঠকে যোগ দেন। ড. মাহাথির ও তার স্ত্রী ড. সিতি হাসমা উভয়েই প্রফেসর ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা কার্যক্রমের অনুরাগী। তাদের মধ্যকার ৯০ মিনিটব্যাপী বৈঠকে ড. মাহাথির জানতে চান তরুণদের উদ্যোক্তায় পরিণত করতে এবং একটি ‘তিন শূন্য’র পৃথিবী সৃষ্টিতে প্রফেসর ইউনূসের আন্দোলনে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো উৎসাহী ভূমিকা পালন করছে কিনা।

এছাড়াও তারা ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি এবং এই পরিস্থিতি একটি বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার বিপদ নিয়েও আলোচনা করেন। তারা বিশ্বব্যাপী তরুণদের কীভাবে সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে চালিত করা যায় এবং যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিকভাবে আলোচনায় বসতে সব পক্ষের ওপর কীভাবে চাপ সৃষ্টি করা যায়, তা নিয়েও আলোচনা করেন।

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলর সেতার-এ অবস্থিত আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে প্রফেসর ইউনূস গত ২৬ মার্চ দেশটিতে গমন করেন। আলবুখারী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রফেসর ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

ড. সিতি হাসমা মালয়েশিয়ায় প্রয়োগের উদ্দেশ্যে ক্ষুদ্রঋণের ওপর অভিজ্ঞতা অর্জন করতে তাঁর কয়েকবার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। ড. মাহাথির মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিষ্ঠিত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারসমূহের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তাঁকে নিয়মিত অবহিত করতে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন।

২৮ মার্চ সন্ধ্যায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. নোরাইনি আহমদ প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। প্রফেসর ইউনূসের বক্তব্য শোনার জন্য তিনি মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এই নৈশভোজে উপস্থিত রাখেন। মন্ত্রী ছাত্রদের উদ্যোক্তায় পরিণত করতে উচ্চশিক্ষাকে কীভাবে পুনর্গঠিত করা যায় তা নিয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান।

প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসা ভেঞ্চার ক্যাপিটেল ফান্ড গঠনের মাধ্যমে  কীভাবে তরুণদের উদ্যেক্তায় রূপান্তরিত করা যায় সে ব্যাপারে তাঁর বক্তব্য  এবং অভিজ্ঞতা বর্ণনা করেন।
ব্যাংক মুয়ামালাত মালয়েশিয়া বেরহাদের চেয়ারম্যান দাতুক সেরি তাজুদ্দিন আতান ও প্রফেসর ইউনূসের মধ্যে তাঁর হোটেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান তাঁর পুরো ব্যাংকটিকে একটি সামাজিক ব্যবসা ব্যাংকে রূপান্তরিত করার একটি প্রস্তাব প্রফেসর ইউনূসের কাছে তুলে ধরেন। প্রফেসর ইউনূস এ বিষয়ে সার্বিক নির্দশনা দিতে সম্মত হলে ব্যাংক কর্তৃপক্ষ এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সার্বিকভাবে প্রস্তুত আছেন বলে তাজুদ্দিন আতান প্রফেসর ইউনূসকে জানান।

রিটেলেড নিউজ

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে

১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে

অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত


গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: : শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবা...বিস্তারিত


হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ

অনলাইন ডেস্ক: : হবিগঞ্জে ১৭১টি শিল্পকারখানায় গ্যাস সররবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে থেমে গেছে উৎপাদন। ব...বিস্তারিত


চকরিয়ায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চকরিয়ায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অনলাইন ডেস্ক: : ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জান...বিস্তারিত


শরীয়তপুরে ৭ মাসের গর্ভবতী নারীকে ধর্ষণচেষ্টা ছাত্রদল নেতার, মামলা করায় হত্যার হুমকি, এলাকা ছাড়া ভূক্তভোগী পরিবার

শরীয়তপুরে ৭ মাসের গর্ভবতী নারীকে ধর্ষণচেষ্টা ছাত্রদল নেতার, মামলা করায় হত্যার হুমকি, এলাকা ছাড়া ভূক্তভোগী পরিবার

অনলাইন ডেস্ক: : শরীয়তপুরের সখিপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গর্ভবতী এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায় এক ছাত্রদল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর