শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৩৬ পিএম, ২০২২-০৩-২৯
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সাধারণ মানুষের ওপর একের পর এক নিয়ম চাপিয়ে দিচ্ছে তালেবান সরকার। এবার দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক করেছে তালেবান। এছাড়া জারি করেছে নতুন পোশাকবিধি।
সোমবার তালেবান সরকার থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার তালেবান সরকারের ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সরকারি চাকরিজীবীদেরকে দাড়ি রাখা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শার্ট-প্যান্ট-স্যুটের মতো পশ্চিমা পোশাক পরিহার করে লম্বা ঢোলা জামা-পাজামা ও মাথায় পাগড়ি পরার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চাকরিজীবীদের ঠিক সময়ে নামাজ পড়ার আহ্বানও জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনা চাকরিজীবীরা ঠিকমতো মেনে চলছেন কিনা— যাচাই করতে নিয়মিত সরকারি দপ্তরগুলোতে টহল দেবে তালেবান রক্ষীরা।
আগের দিন রোববার আফগানিস্তানের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে প্রবেশ করা নিয়েও নির্দেশনা দিয়েছিল ‘পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ’ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, নারী-পুরুষ একসঙ্গে পার্কে প্রবেশ করতে পারবেন না। নারীরা সপ্তাহে তিনদিন এবং পুরুষরা সাপ্তাহিক ছুটির দিনসহ মোট চারদিন পার্কে প্রবেশ করেতে পারবেন।
এর আগে ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলে প্রবেশের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার এক মাসের মাথায় আল-কায়েদাকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। অভিযানের এক মাস পর আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়। ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে স্থানীয় সময় ৩০ আগস্ট রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। মার্কিন অভিযানের সমাপ্তি হওয়ার পর ফের ক্ষমতায় ফিরেছে তালেবান।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited