শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:১৪ এএম, ২০২২-০৩-২৭
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এবার আরও একটি শহরে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে পুতিন সরকার। দেশটির পশ্চিমাঞ্চলের শহর লভিভে এ হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৫ জন। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থান থেকে এই শহরে আশ্রয় নিয়েছিলেন অনেকেই।
শহরটির গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি জানান, শহরের পূর্বদিকে একটি জ্বালানি তেলের ডিপোতে দুদফা রকেট হামলা চালানো হয়েছে শনিবার। এতে ৫ জন আহত হন। এ ছাড়া সামরিক বাহিনীর একটি কারখানাতেও দুদফা রকেট হামলা চালানো হয়েছে।তিনি বলেন, সেখান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
মেয়র আন্দ্রি সাডোভি বলেন আরেকটি বিমান হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। টুইটারে তিনি বলেছেন, তবে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।
লভিভ শহরটি, পোলিশ সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে সাত লাখের বেশি মানুষের বসবাস বলে জানা গেছে। তবে অনেকেই আশ্রয় নিয়েছেন সেখানে। চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখনো ইউক্রেনের বড় কোনো শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited