চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনে দেড় হাজার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠালো জার্মানি 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:৫২ এএম, ২০২২-০৩-২৭

ইউক্রেনে দেড় হাজার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠালো জার্মানি 

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, তা নিয়ে অনিশ্চিতা রয়েছেই। একদিকে রুশ সামরিক অভিযান অন্যদিকে ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধ। এরইমধ্যে ইউক্রেনকে অস্ত্র সহায়তা হিসেবে দেশটিতে ১৫০০ স্ট্রেলা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০ এমপি৩ মেশিনগান পাঠিয়েছে জার্মানি।

ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি। এর আগে গত বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক জানিয়েছিলেন, সরবরাহ বিলম্বের পর একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে এগোচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে জার্মানির অস্ত্র সরবরাহকে বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে জার্মানির সরে আসা বলছেন বিশ্লেষকেরা।

এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমেক বলেছেন, চলমান ইউক্রেন পরিস্থিতিতে জার্মানি সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশের একটি। এজন্য আমরা গর্বিত নই। তবে ইউক্রেনকে আমাদের সাহায্য করতে হবে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।

রাশিয়ার হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করেন। একইসঙ্গে তিনি বন্ধুরাষ্ট্রগুলোর কাছে যুদ্ধবিমান চেয়ে আহ্বান জানান। এদিকে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়ালেও ইউক্রেনকে শুরু থেকেই অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। এরইমধ্যে নিজেদের পররাষ্ট্রনীতি ভেঙে ইউক্রেনে যুদ্ধের রসদ পাঠালো জার্মানি।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের এক মাস পার হলেও ইউক্রেনীয় প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনাদের সঙ্গে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফে জানানো হয়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ। এখন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে নজর থাকবে রাশিয়ার। যুদ্ধে এ পর্যন্ত বেসামরিক লোক হতাহতের পাশপাশি দেশ ছেড়েছেন ৩০ লাখের বেশি মানুষ। ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর