শিরোনাম
ঢাকা অফিস :: | ০১:২৬ পিএম, ২০২২-০৩-২৩
যে কোনো উন্নয়নের জন্য সবার আগে মানবাধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (২৩ মার্চ) সকালে ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ’ (বিস্) আয়োজিত ‘একুশ শতকের মানবাধিকার’ শীর্ষক এক আয়োজনে তিনি একথা বলেন।রাজধানীর ইস্কাটনে বিস্ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এ সময় স্পিকার বলেন, যে কোনো উন্নয়নের জন্য মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ছাড়া উন্নয়ন সম্ভব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও মানবাধিকারের রয়েছে বিশেষ গুরুত্ব। আর আমরা তথা বাংলাদেশ মানবাধিকারকে যেমন সুরক্ষা দেয়, তেমনি প্রমোটও করে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সব সময়, সব অবস্থায় প্রস্তুত।
তিনি বলেন, প্রতিটি মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে৷ আর তার জন্মগত অধিকার কখনোই হরণ করা যাবে না৷ বিশেষ করে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া মানুষের মানবাধিকার কেউ কেড়ে নিতে পারে না। এছাড়া আমাদের সংবিধানও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করেছে। বঙ্গবন্ধু মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন এবং মানবাধিকার সুরক্ষায় সর্বদা উদার ছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও মানবাধিকার সুরক্ষাকে সবার ওপরে গুরুত্ব দেন। তাইতো রোহিঙ্গারা যখন নিজ দেশে মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তখন বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, যা মানবাধিকার রক্ষায় বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন।
সেমিনারে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। সভাপতিত্ব করেন বিস্-এর ডিরেক্টর জেনারেল মো. মাকসুদুর রহমান।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited