শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪৫ পিএম, ২০২২-০৩-২২
জ্বালানির দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ কমাতে বিনামূল্যে গ্যাস বিতরণ করছেন এক মার্কিন ব্যবসায়ী। এরই মধ্যে দুই লাখ ডলার সমমূল্যের গ্যাস বিতরণ করেছেন তিনি। আরও ১০ লাখ ডলারের গ্যাস বিতরণ করবেন এ সপ্তাহেই। খবর সিবিএস নিউজের।
জানা যায়, ড. উইলি উইলসন নামে ওই মিলিয়নিয়র ব্যবসায়ী শিকাগোর সাবেক মেয়রপ্রার্থী। গত বৃহস্পতিবার (১৭ মার্চ) নির্ধারিত কয়েকটি গ্যাস স্টেশন থেকে মানুষের মধ্যে দুই লাখ ডলারের গ্যাস বিতরণ করেন তিনি। কিন্তু সেদিন বিনামূল্যে গ্যাস সংগ্রহ করতে গিয়ে শহরজুড়ে অনেক মানুষের, তথা গাড়ির ভিড় জমে যায়। রাস্তায় তৈরি হয় ভয়াবহ যানজট। যার ফলে একপর্যায়ে গ্যাস স্টেশন সাময়িক বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ।
ওই দিন নির্ধারিত মূল্যের কোটা পূরণ হয়ে যাওয়ায় বিনামূল্যে গ্যাস নিতে পারেননি অনেকেই। তাই আরও ১০ লাখ ডলারের গ্যাস বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী উইলিয়াম। আগামী ২৪ মার্চ শিকাগোর ৫০টি পয়েন্টে বিনামূল্যে দ্বিতীয় দফায় গ্যাস বিতরণ হবে। কার্যক্রম শুরু হবে স্থানীয় সময় সকাল ৭টা থেকে। প্রতিটি গাড়িতে বিনামূল্যে ৫০ ডলারের গ্যাস দেওয়া হবে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited