শিরোনাম
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : | ০৬:৪৭ পিএম, ২০২২-০৩-২১
টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে বিজিবি। আটককৃত কিশোর হোয়াইক্যং ইউনিয়নের (মোল্ল্যা পাড়া) গ্রামের কামাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (১৫)।
রবিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে হোয়াইক্যং ইউপির এগারগুনিয়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বরিবার সান্ধায় এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হোয়াইক্যং বিওপিস্থ এগারগুনিয়া নামক এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নায়েক মোঃ সাজদার হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল যোগে এগারগুনিয়া নামক বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। কিছু সময়ের মধ্যে একটি সন্দেহজনক অটোরিক্সাকে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করে। পরে বস্তা গণনা করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাসহ ওই কিশোর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ধৃত আসামি স্বীকারোক্তি অনুযায়ী উক্ত ইয়াবার সাথে জড়িত থাকার কারণে আরও দু'জনকে পলাতক আসামি করা হয়েছে তারা হলেন, একই এলাকার মোঃ বাইলের ছেলে মোঃ বাপ্পি (২০) ও রোহিঙ্গা মঞ্জুর মিয়া (৩০)।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited