শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৪৮ পিএম, ২০২২-০৩-১৯
একশ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্বের বৃহত্তম ও ইন্দোনেশিয়ার ইসলামিক সংগঠন নাহদাতুল উলামা-র (এনইউ) শীর্ষ স্থানে জায়গা পেয়েছেন নারীরা। তারা এখন সংগঠনটির সিদ্ধান্ত গ্রহণের কাজ করবেন। এনইউ-র তরফে শীর্ষ নেতৃত্বে উঠে আসা নারীদের স্বাগত জানানো হয়েছে। ১৫০ জনের বেশি নারী সদস্যের মধ্যে এনইউ-র কেন্দ্রীয় বোর্ডে ১১ জন নারী পাঁচ বছর মেয়াদের জন্য নিয়োগ পেয়েছেন।
গত ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া নারীদের মধ্যে জ্যেষ্ঠ পদে নিযুক্ত হয়েছেন আলিসা ওয়াহিদ। তিনি বলেন, সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন অনিবার্য ছিল। দীর্ঘ সময়ে ধরে আলোচনা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই সংগঠনটির সদস্য এখন ৯০ কোটি। ৪৮ বছর বয়সী আলিসার সঙ্গে যোগ দিচ্ছেন পূর্ব জাভা গভর্নর খোফিফাহ ইন্দার পারওয়ানসা। আলিসা বলেন, এই পরিবর্তন দেখে তিনি অত্যন্ত খুশি। তিনি ইন্দোনেশিয়ার প্রয়াত রাষ্ট্রপতি আবদুররহমান ওয়াহিদের কন্যা।
আগামীতে সংগঠনটি কিভাবে পরিচালিত হবে তার একটি ইঙ্গিত দিলেন গত ডিসেম্বরে নির্বাচিত এনইউ মহাসচিব ইয়াহিয়া চোলিল স্টাকুফ। ধর্মীয় এই সংগঠনটি ১৯২৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামের সেবায় কাজ করে যাচ্ছে। নির্বাচনের পূর্বে ইয়াহিয়া তার ‘দ্য বিগ স্ট্রাগল অব এনইউ’ বইতে বলেন বিশ্বকে আরও সমৃদ্ধ করতে এনইউ-র অবশ্যই অন্যান্য ইসলামিক সংগঠনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে কাজ করা উচিত ।
কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ধর্মীয় রক্ষণশীলতা এবং কট্টরপন্থী গোষ্ঠীর কারণে উদ্বেগ বাড়ছে। গতবছরও দেশটিতে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন আহত হয়েছিলেন। ঘটে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও। ফলে বর্তমান সময়েরর প্রেক্ষাপটে সংগঠনটির এমন সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited