চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেন থেকে এক লাখ শরণার্থী নেবে নরওয়ে 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:৫১ এএম, ২০২২-০৩-১৯

ইউক্রেন থেকে এক লাখ শরণার্থী নেবে নরওয়ে 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছেই। যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত কোনো শান্তিচুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে বহু ইউক্রেনীয়। তাদের প্রধান গন্তব্য প্রতিবেশী দেশগুলো। তবে সুদূর নরওয়েতেও আশ্রয় নিয়েছে বহু ইউক্রেনীয় শরণার্থী। নরওয়ের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বছর ৩০ হাজার ইউক্রেনীয় নরওয়েতে প্রবেশ করবে বলে ধারণা করছেন তিনি। তবে তার দেশ এক লাখ শরণার্থী নিতেও প্রস্তুত। 

শুক্রবার (১৮ মার্চ) নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে।
স্টোয়ের বলেন, আমাদের ৫৪ লাখ জনসংখ্যার দেশে যদি ধারণার চেয়ে বেশি শরণার্থী ঢোকে, তাহলে তাদের স্টেডিয়াম, গুদাম, এমনকি তাঁবুতেও থাকতে হতে পারে। তিনি বলেন, এমন ঘটনা যে ঘটবেই- তা নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের অবশ্যই পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে প্রায় ৩২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে, যার অধিকাংশই পোল্যান্ডসহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
নরওয়েতে এখন পর্যন্ত দুই হাজারের মতো শরণার্থী ঢুকেছে। সেখানে আরও ৫ হাজার ২৫০ শরণার্থী শিগগির প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। 
বৃহস্পতিবার (১৭ মার্চ) নরওয়েজিয়ান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব শরণার্থীর মধ্যে ২ হাজার ৫০০ জন বর্তমানে মলদোভায় রয়েছে, যার মধ্যে ৫৫০ জনের চিকিৎসা প্রয়োজন।

প্রধানমন্ত্রী স্টোয়ের জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সীমান্ত থাকা দেশ নরওয়ে এ বছর প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ৩৫০ কোটি নরওয়েজিয়ান ক্রাউন (৩৯৮ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় বাড়ানোরও পরিকল্পনা করছে।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর