শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪১ পিএম, ২০২১-০৫-১৯
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী প্রতিনিধি
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে গত ১০মে মধ্যে রাতে পিতার টাকার চুক্তিতে নিজ সন্তানকে হত্যার ঘটনায় মহেশখালী থানায় দায়ের কৃত মামলার আসামী কিলার এবাদুল্লাহ’কে গত ১৮ মে রাতে শাপলাপুরের পাহাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
পরবর্তী তার স্বীকার উক্তিমতে শাপলাপুরের মৌলভীকাটা গভীর পাহাড়ী আস্তানা থেকে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।
সে জোবাইর হত্যা মামলার ১৪নং আসামী।তার বিরুদ্ধে মহেশখালী থানায় ইতি পূর্বে ৫টি মামলা রয়েছে। পুলিশ সুত্রের দাবী আটক এবাদুল্লাহ একজন পেশাদার কিলার,সে চুক্তিতে আরো বড় অপরাধে জড়িত ছিল বলে ধারনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ১১ মে মহেশখালীর শাপলাপুরে পিতা আলতাফ ৩০হাজার টাকা চুক্তিতে ছেলে জোবাইরকে হত্যার পরিকল্পনা করে। এ হত্যা মিশনের গ্রুপ লিডার হিসাবে কাজ করে কিলার এবাদুল্লাহ।
মহেশখালী থানা সূত্রে জানা যায় -
মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্রেকিং করে এবাদুল্লাহকে আটক করে।
তার স্বীকার উক্তি মতে ১৮ মে রাতে কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) এর নেতৃত্বে মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হাই, ওসি (তদন্ত) আশিক ইকবার ও এসআই আমিনুল ইসলাম সঙ্গী ফোঁসসহ অভিযান চালিয়ে তার পাহাড়ী আস্তানা থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে।
আটক কৃত এবাদুল্লার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও ১৯-এ ১৮৭৮ইং সালের অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করেন মহেশখালী থানা পুলিশ।
এবাদুল্লাহ শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হাই জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিলার এবাদুল্লাহ কে গ্রেপ্তার করা হয়েছে,তার আস্তানা থেকে তিনটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে, সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited