চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৭ ঘণ্টার বৈঠকে কী কথা হলো যুক্তরাষ্ট্র-চীনের শীর্ষ কূটনীতিকদের?

আন্তর্জাতিক ডেস্ক    |    ০২:৪৯ পিএম, ২০২২-০৩-১৫

৭ ঘণ্টার বৈঠকে কী কথা হলো যুক্তরাষ্ট্র-চীনের শীর্ষ কূটনীতিকদের?

ইউক্রেন ইস্যুতে রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। এমন খবর প্রকাশের পর স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র নীতিবিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে বৈঠকে বসেন। দু'পক্ষের এ বৈঠক চলে সাত ঘণ্টা পর্যন্ত।

খবর পাওয়া গেছে, বৈঠকে চীনের শীর্ষ কূটনৈতিক ইয়াং জিচিকে রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে বার বার সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
জ্যাক সুলিভানের সঙ্গে ইয়াং জিচির গত পাঁচ মাসের মধ্যে এটি প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। ধারণা করা হচ্ছে, রাশিয়া চীনের কাছে সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার কারণে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে যুক্তরাষ্ট্রের কাছে।

ফিনেন্সিয়াল টাইমস (এফটি) ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীনের কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া।
মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, এটি ছিল সাত ঘণ্টার একটি তাৎপর্যময় বৈঠক। যেখানে দুটি দেশ খোলামেলা আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে যোগাযোগের সম্পর্ক আরও দৃঢ় করতে চান তারা।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে চীনকে এই মূহুর্তে রাশিয়াকে সহায়তা দেওয়ার বিষয়ে বারবার সতর্ক করেছেন।
শুধু ইউক্রেন ইস্যুতে তড়িঘড়ি করে করা হয়নি বৈঠক উল্লেখ করে তিনি বলেন, মাসব্যাপী পরিকল্পনা চলছিল এ নিয়ে। তবে চীনের রাশিয়াকে সহায়তা করার বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান এই কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভার্চুয়াল বৈঠক উপলক্ষে জ্যাক সুলিভান ও ইয়া জিচি গতবছর অক্টোবরে বৈঠক করেছিলেন।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর