শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৩১ এএম, ২০২২-০৩-১৪
রুশ বাহিনীর হামলায় আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানা গেছে, একটি সামরিক হাসপাতালে গিয়ে তিনি সেনাদের সঙ্গে কথা বলে সেলফি তুলেছেন। পাশাপাশি তিনি রোগী ও হাসপাতালের কর্মীদের মেডেল দিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাছাড়া রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে শুক্রবার (১১ মার্চ) ইউক্রেন সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও জানান তিনি।
এদিকে রুশ হামলা পর এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লাখ নাগরিক। জাতিসংঘের সবশেষ তথ্যে এমনটি জানানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেছেন, এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে, যা স্থানীয় সময় শনিবারের (১২ মার্চ) চেয়ে এক লাখ ৭০০ জন বেশি।
সম্প্রতি এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন। তাই প্রাণভয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন ইউক্রেনীয়রা।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited