শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০৭ পিএম, ২০২২-০৩-১২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়ার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইস্যু সম্মেলনে বাইডেন এসব কথা বলেছেন।তিনি আরো বলেছেন, ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।
অবশ্য ন্যাটো সামরিক জোটের সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলেও জানান বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। ইউক্রেনের নাগরিকদের প্রাণ বাঁচাতে খাবার ও অর্থ সাহায্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে (শুক্রবার) ঘণ্টাখানেক কথা বলেছি। তার সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হচ্ছে।
এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে। আর এর মধ্যেই ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরণার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited