শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০৮ এএম, ২০২২-০৩-০৬
ইউক্রেনে মস্কোর আগ্রাসনের কভারেজের জন্য একটি টিভি চ্যানেলকে সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় রাশিয়ার সরকার। এরপরেই উদারপন্থী রাশিয়ান টিভি চ্যানেলটির সব কর্মী পদত্যাগ করেন।
একটি ভাইরাল ভিডিওতে, রাশিয়ান টিভি চ্যানেল ডজডের কর্মীদের ‘যুদ্ধ নয়’ ঘোষণা করতে শোনা যায়। এ সময়ে তারা একসঙ্গে স্টুডিও ছেড়ে বেরিয়ে যান। এরপরেই চ্যানেলটি ‘সোয়ান লেক’ ব্যালে ভিডিওটি চালায়। এই ভিডিওর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলগুলিতে প্রচারিত হয়েছিল এই ব্যালে।
নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাটালিয়া সিন্দেয়েভা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্বাস নিতে এবং কীভাবে আরও কাজ করতে হবে তা বোঝার জন্য আমাদের শক্তির প্রয়োজন। আমরা সত্যিই আশা করি যে, আমরা ফিরব এবং আমাদের কাজ চালিয়ে যাব। ’ এই সপ্তাহের শুরুতে, রাশিয়ার প্রসিকিউটর জেনারেল দেশটির মিডিয়া ওয়াচডগকে এই চ্যানেলের পাশাপাশি ল্যান্ডমার্ক রেডিও স্টেশন একো মস্কভির ‘অ্যাক্সেস সীমিত করার’ নির্দেশ দিয়েছিলেন। কো মস্কভিও কাজ বন্ধ করার কথা ঘোষণা করে।
কর্তৃপক্ষ বলেছে,`উগ্রবাদী এবং হিংস্র কর্মকাণ্ডের আহ্বান জানানো তথ্য'-এর `উদ্দেশ্যপূর্ণ এবং নিয়মিত' পোস্ট করার ফলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা আরও বলেছে যে, এই মিডিয়া আউটলেটগুলি ইউক্রেনে `রাশিয়ার সামরিক কর্মীদের কাজ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য' প্রচার করার জন্য শাস্তি পেয়েছে। এ পদক্ষেপটিকে মনে করা হচ্ছে রাশিয়ার স্বাধীন মিডিয়ার ওপর সর্বশেষ আঘাত হিসেবে। রাশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা দ্রুত হ্রাস পাচ্ছে, অনেক মিডিয়াকর্মী এবং স্বাধীন আউটলেটকে দেশের সরকার ‘বিদেশি এজেন্ট’ হিসাবে চিহ্নিত করেছে।
প্রসঙ্গত, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে শনিবার (৫ মার্চ) দশম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুদ্ধের দশম দিনে এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে প্রায় ১২ লাখ মানুষ।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited