শিরোনাম
ঢাকা অফিস :: | ১২:০৪ পিএম, ২০২২-০৩-০২
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর।
তিনি বলেন, কে কি বললো তা নিয়ে না ভেবে কমিশনের দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। কমিশন সেই প্রস্তুতি শুরু করেছে।
আজ চার কমিশনারকে সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।
দায়িত্ব পালনে তাদের উপর কোন রাজনৈতিক দলের চাপ নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘চাপের কোন প্রশ্নই আসে না। কোন চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করব।
সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সমঝোতার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। এ বিষয়ে আমরা কী করব, সেটি সহকর্মীদের সঙ্গে সভা করে, নিজেদের মধ্যে কাজ করে সিদ্ধান্ত নেব। নির্দিষ্টভাবে আমরা কীভাবে এগোব, সে বিষয়ে আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে।’ এর আগে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৫ সদস্যের নির্বাচন কমিশন। পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান ও সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited