শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:২৩ পিএম, ২০২২-০২-২৬
মালয়েশিয়ার প্ল্যান্টেশন, শিল্প ও পণ্য বিষয়ক মন্ত্রী দাতুক মাজাহ জুরাইদা বিন্তি কামারুদ্দিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।
মালয়েশিয়ার মন্ত্রী বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন। বৈঠকে দাতুক মাজাহ জুরাইদা বিনতি কামারুদ্দিন পাম ও অন্যান্য শিল্পে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন।
সৈয়দ আলমাস কবির বাণিজ্য ও পাম শিল্পে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার ও ব্যবসায়িক খাতের প্রচেষ্টা যেমন বাংলাদেশে প্রক্রিয়াজাতকরণ কারখানায় যৌথ উদ্যোগ, কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগের সুযোগ এবং মালয়েশিয়ার জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সুবিধা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন।
তিনি জানান, বাণিজ্য ও পাম শিল্পে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম, ডেপুটি হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান, মালয়েশিয়ান টিম্বার কাউন্সিলের পরিচালক খায়রুল আনোয়ার, বিএমসিসিআই-এর সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন ও মো. আলমগীর জলিল, সাবেক সভাপতি রকিব মোহাম্মদ ফখরুল, সহ-সভাপতি শাব্বির আহমেদ খান, মহাসচিব মো. মোতাহের হুশান খান, যুগ্ম মহাসচিব রুবাইয়াত আহসান ও পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited