শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:০৩ পিএম, ২০২২-০২-২৬
ইউক্রেনের একটি শহর ‘দখলে নিয়েছে’ রুশ সেনারা কিয়েভে হামলার পর বিধ্বস্ত ভবনের পাশে ইউক্রেনের সেনারা
ইউক্রেনের পূর্বাঞ্চলে মারিউপল বন্দরের পাশের শহর মেলিটোপল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনারা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে বলে রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি রুশ সেনারা কোনো প্রতিরোধ ছাড়াই মেলিটোপলে প্রবেশ করে। স্থানীয় বাসিন্দারা শহরে টহলরত রুশ সেনাদের স্বাগত জানাচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর দেশটির প্রথম কোনা শহর দখলে নেওয়ার ঘোষণা দিল রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে বিমান ও জাহাজভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। রুশ সৈন্যরা শত শত সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। একই সঙ্গে বেশ কয়েকটি বিমান এবং কয়েক ডজন ট্যাঙ্ক, সাঁজোয়া যান ধ্বংস করেছে। ইউক্রেন রাশিয়ার মধ্যে তৃতীয় দিনের মতো শনিবারও যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত এক লাখ মানুষ ইউক্রেনে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সংস্থাটি আশঙ্কা করছে, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ৫০ লাখ মানুষ ইউক্রেনে ঘরছাড়া হবে। প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited