শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:০০ পিএম, ২০২২-০২-২৪
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনে হামলা না চালাতে বুধবার ব্যক্তিগতভাবে ভøাদিমির পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাবেক সোভিয়েতভুক্ত এ প্রতিবেশি দেশের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্টের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট আগে তিনি এ অনুরোধ জানান। খবর এএফপি’র। রাশিয়া-ইউক্রেন সংকট বিষয়ে তিন দিনের মধ্যে নিরাপত্তা পরিষদের দ্বিতীয় জরুরি বৈঠক চলাকালে গুতেরেস বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন, অনুগ্রহ করে ইউক্রেনে হামলা চালানো থেকে আপনার সৈন্যদের বিরত রাখুন এবং শান্তির পথ খোঁজার সুযোগ দিন। এতে ইতোমধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।’
এর পরপরই আকস্মিকভাবে পুতিন রাশিয়ার টেলিভিশনে দেয়া এক ভাষণে ইউক্রেনে ‘সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের’ ঘোষণা দেন।
গত এক সপ্তাহেরর বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর সম্ভাবনার ব্যাপারে সতর্ক করা হচ্ছিল। মস্কো ইউক্রেন সীমান্ত বরাবর সৈন্য জমায়েত করে এবং এ সপ্তাহের গোড়ার দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেয়। ক্রেমলিন জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নেতারা কিয়েভের বিরুদ্ধে সামরিক সহায়তার জন্য মস্কোর প্রতি অনুরোধ জানানোর পর প্রেসিডেন্ট পুতিন এমন ঘোষণা দেন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited