শিরোনাম
রামু প্রতিনিধি :: | ০৭:১৬ পিএম, ২০২১-০৫-০৯
কক্সবাজারের রামুতে ৯ হাজার ৭৮০ পিচ ইয়াবাসহ তিনজন রােহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
আটকৃতরা হলেন- ১৯ নং রােহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ এর কাদির হােসেনের ছেলে আজাহার হােসেন (২৮ ), একই ক্যাম্পের মােহাম্মদ হােসেনের ছেলে হামিদ হােসেন ( ৪০ ) ও বদিরনের ছেলে সৈয়দ হােসনে ( ৩৫ )।
রোববার (৯ মে) কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোঃ শেখ সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শনিবার ৮ মে রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে গােপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদককারবারী কক্সবাজারের রামু খুনিয়াপালং হিমছড়ি ইসমাইল স্টোরের সামনে প্রধান সড়কের উপর ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অবস্থান নেয় র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ১৯ নং রােহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ এর কাদির হােসেনের ছেলে আজাহার হােসেন ( ২৮ ), একই ক্যাম্পের মােহাম্মদ হােসেনের ছেলে হামিদ হােসেন ( ৪০ ) ও বদিরনের ছেলে সৈয়দ হােসেন ( ৩৫ ) কে আটক করা হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামীদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৭৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited