শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:১১ পিএম, ২০২২-০২-১৬
ভারতীয় বাংলা গানের কালজয়ী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে সফর কাটছাঁট করে বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি কলকাতায় পৌঁছালে রাজ্য সরকারের তত্ত্বাবধানে কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। মঙ্গলবার মধ্যরাতে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতাল থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় পিস হেভেনে। এরপর বুধবার বেলা ১১ টায় পিসহেভেন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। সেখানেই তার গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে।
শিল্পীর প্রয়াণে ভক্তরা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। বিশিষ্ট সংগীত শিল্পী কল্যাণ সেন বরাট বলেন, এ শূন্যতা পূরণ হওয়ার নয়। কারণ তিনি ছিলেন গান পাগল মানুষ। যখনই তার কাছে যেতাম তিনি আপন করে নিতেন, কিছুতেই ছাড়তেন না।এদিকে তার মৃত্যুসংবাদ পাওয়ার পর সাংসদ মালা রায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতালে পৌঁছান। মালা রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited