শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:০৮ পিএম, ২০২২-০২-১৬
তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ২০২০ সালে দুদেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ১৮ মাস পর ঐতিহাসিক এই সফরে গেলেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের প্রথম কোনো নেতা হিসেবে মঙ্গলবার একদিনের সফরে বাহরাইনে গেছেন নাফতালি বেনেট। বাহরাইনে পা রাখার পর ক্রাউন প্রিন্স এবং দেশটির প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা তাকে স্বাগত জানান। সে সময় নাফতালি বেনেট ক্রাউন প্রিন্সকে জানান, সহযোগিতা এবং পারস্পরিক চ্যালেঞ্জ একসঙ্গে রুখে দেওয়ার মনোভাব নিয়ে এসেছেন তিনি।
বাহরাইন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন বেনেট। তিনি বৃহত্তম অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন সম্পর্কেও আলাপ করেছেন। বেনেট বলেন, শক্তি, অর্থনীতি, পর্যটন এবং আঞ্চলিক স্থাপত্যে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন প্রয়োজন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়ায় চুক্তি সম্পর্কে ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা বলেন, আব্রাহাম অ্যাকর্ডসের ওপর ভিত্তি করে আমাদের একে অপরকে জানার জন্য আরও বেশি কিছু করা উচিত। ওই চুক্তিকে তিনি একটি ঐতিহাসিক চুক্তি বলে উল্লেখ করেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, বেনেটের সফরকে স্বাগত জানিয়েছেন বাহরাইনের রাজা। সেই সঙ্গে তিনি আব্রাহাম চুক্তির আওতায় দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্ব আরোপ করেছেন। গত কয়েক মাস ধরেই ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে নতুন মিত্র দুই দেশও নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। চলতি মাসের শুরুতে দুদেশের মধ্যে একটি সামরিক চুক্তি সাক্ষর হয়েছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited