চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

সীমান্ত ইস্যুতে যৌথভাবে কাজ করবে পাকিস্তান ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৬:২০ পিএম, ২০২২-০২-১৫

সীমান্ত ইস্যুতে যৌথভাবে কাজ করবে পাকিস্তান ও ইরান

নিরাপত্তা, বাণিজ্য ও ভ্রমণবিষয়ক সীমান্ত ইস্যুগুলো নিয়ে যৌথভাবে কাজ করবে ইরান ও পাকিস্তান। দুদেশের মধ্যে এ ধরনের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একদিনের জন্য সোমবার (১৪ ফেব্রুয়ারি) সফর করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি। সফর শেষে তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আইআরএনএ-কে বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করার ব্যাপারে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। তিনি আরও বলেন, ইরান-পাকিস্তানের সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আরও শক্তিশালী হবে।

পাকিস্তান সফরকালে আহমাদ ভাহিদি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও বৈঠক করেন। আহমাদের সফরসঙ্গী হিসেবে ইরানের শীর্ষ কূটনীতিকরাও ছিলেন। এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সীমান্ত ইস্যু, বাজার ব্যবস্থাপনা, আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে।
পাকিস্তান এবং ইরানের ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) সীমান্ত সংযোগ রয়েছে দেশ দুটির দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বে। তবে প্রায় এই সীমান্ত এলাকায় উত্তেজনার খবর পাওয়া যায়।

২০১৮ সালে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিরাপত্তাকর্মীকে সীমান্তে অপহরণ করা হয়েছিল। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। আল-কায়েদার সাথে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদল এই অপহরণের দায় স্বীকার করেছিল পরে। সে বছর পাঁচজন সেনাকে ছেড়ে দেওয়া হয়। ২০১৯ সালে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী উদ্ধার করে আরও কয়েকজনকে। ২০২১ সালে ইরান কর্তৃপক্ষ দুইজন সেনা উদ্ধারের কথা জানায়।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর