চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা: কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:২৬ এএম, ২০২২-০২-১৫

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা: কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

রাশিয়া ও ইউক্রেন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিয়েভে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিতে থাকা ‌‘অল্পসংখ্যক’ মার্কিন কূটনৈতিক কর্মকর্তাদের ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লভিভে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছি।’
তবে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন অটুট থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘সতর্কতার জন্যই দূতাবাস বন্ধ করা হচ্ছে। তার মানে এই নয় যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন করছে না। কিয়েভের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সমর্থন অব্যাহত থাকবে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অঙ্গীকার অটুট থাকবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘রাশিয়া-ইউক্রেন উত্তেজনা নিরসনে কূটনৈতিকভাবে সমাধান খুঁজছে যুক্তরাষ্ট্র। এজন্য হোয়াইট হাউজ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি স্বাভাবিক কূটনৈতিক পথ বেছে নেয়, তবে কূটনৈতিকভাবে এ সংকটের সমাধানে পৌঁছানো সম্ভব। পরিস্থিতি স্বাভাবিক হলে কিয়েভের দূতাবাসে আমাদের কর্মীদের পাঠানোর জন্য প্রস্তুত আছি।’

রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার জন্য কয়েকদিন ধরেই জোর নির্দেশনা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।
যদিও শুরু থেকেই ইউক্রেনে কোনো ধরনের আগ্রাসন চালানোর পরিকল্পনা রাশিয়ার নেই বলে দাবি করে আসছিল মস্কো। তবে চলতি সপ্তাহে ইউক্রেন সীমান্তের তিনদিকে সেনা মোতায়েন বাড়ায় রাশিয়া।

ফলে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আসছে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো। অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে নিজেদের দূতাবাসও সরিয়ে নিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ভীতি’ ছড়ানোর সমালোচনা করেছেন। তার দাবি- রাশিয়া আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে, এমন কোনো প্রমাণ নেই।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর