শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪২ পিএম, ২০২২-০২-১৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভুট্টা চাষ করে বেশ লাভবান হয়েছেন চাষিরা । ধান চাষের পাশাপাশি অনেক চাষী ভুট্টা চাষ করছেন বলে এবছর।
সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন নিশ্চিন্তাপুর সহ বিভিন্ন এলাকায় ভুট্টা চাষ হয়েছে।
নিশ্চিন্তাপুর গ্রামের কৃষক ওমর ফারুক জানান ,দক্ষিন ধানের চেয়ে ভুট্টা চাষে লাভ বেশি হচ্ছে । পানি ও কীটনাশক দেওয়া এবং পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। রোগবালাই তেমন ক্ষতি করতে পারেনি ফসলের। ফসলও গত বছরের তুলনায় ভালো হয়েছে। এ ফসল উৎপাদনে কৃষক ত্রিমুখীভাবে লাভবান হয়ে থাকেন। কেন না জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় ভুট্টা ফল ব্যতিত বাকি অংশ। এছাড়া গো-খাদ্যের জন্যেও উপযুক্ত ভুট্টা গাছ। পুরুষের পাশাপাশি নারীদেরও কাজ করতে দেখা যায়।
দক্ষিন নিশ্চিন্তাপুর গ্রামের চাষী ওমর ফারুক গত মৌসুমে ১ বিঘা জমিতে ২৮ হাজার টাকা খরচে ভুট্টা চাষ করে ৫৫ হাজার টাকা বিক্রি করেন। গত বছর প্রতি মন ভুট্টা ৬৫০-৭০০ টাকায় বিক্রি করেছেন। বোরো ধান চাষের তুলনায় ভুট্টা চাষ বেশি লাভজনক হওয়ায় এ বছর আবারও তিনি ভুট্টা চাষ করেছেন। বোরো মৌসুমে ধান আবাদে খরচ এবং ঝুঁকি বেশি থাকায় এবার তিনি ভুট্টা চাষ করেছেন। তবে এ বছর তার দেখাদেখি অনেকেই ওই এলাকায় ভুট্টা চাষ করার উদ্যোগ নিচ্ছেন।
এছাড়া আরও কয়েকজন কৃষকদের সাথে কথা বলে জানা যায়, 'বোরো ধান আবাদে অনেক খরচ, অনেক ঝুঁকি। কিন্তু ভুট্টা আবাদে খরচ কম, লাভ বেশি। এলাকার যেসব জমিতে পূর্বে অন্যান্য ফসল চাষ করা হতো, এখন সেই সব জমিতে এবার ভুট্টা চাষ হচ্ছে।
রাঙ্গুনিয়া উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিটন দাস বলেন, 'ভুট্টা রবি মৌসুমের ফসল। সাধারণত অক্টোবর-নভেম্ভর মাসে ভুট্টা বীজ রোপন করা হয়। পতিত জমিতে অল্প সেচে ভুট্টা চাষ হয়। বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় এ মূল্য ভাল থাকায় রাঙ্গুনিয়ায় ভুট্টার চাষ বাড়ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে কৃষি প্রযুক্তির পাশাপাশি বীজ, সারসহ যন্ত্রের সাহাজ্যে রোপণ,কর্তন ও মাড়াইয়ের ব্যবস্থা করেছে।
রাঙ্গুনিয়া উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, বোরো ধানের চেয়ে বেশি লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন। এক বিঘা জমিতে ভুট্টার চাষ করতে প্রায় দুই হাজার টাকার বীজ লাগে। এ বছর ভুট্টা বিক্রি হচ্ছে গড় ৭০০ টাকা মণ দরে। সেই হিসাবে এক বিঘার ভুট্টায় পাওয়া যাচ্ছে ১৮ থেকে ২১ হাজার টাকার। অর্থাৎ বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকা লাভ থাকছে। ভুট্টা মার্চ-এপ্রিল মাসের মধ্যেই ঘরে চলে আসে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুট্টা চাষে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নীল জলরাশির বুকজুড়ে প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে সেন্ট...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পাদকীয় নীতিমালার সীমারেখা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে দুর্নীতি, অনিয়...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত মার্চে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited