চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে করোনায় নতুন ২০৬ আক্রান্ত

আমাদের ডেস্ক :    |    ১২:৫০ পিএম, ২০২২-০২-১৩

চট্টগ্রামে করোনায় নতুন ২০৬ আক্রান্ত

চট্টগ্রামে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০৬ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ৮ দশমিক ১৬ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। 
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা সংক্রান্ত  আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ২ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২০৬ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৬৬ জন ও ১৩ উপজেলার ৩৭ জন। উপজেলার ৩৭ জনের মধ্যে ফটিকছড়িতে ৮ জন, সীতাকু-ে ৭ জন, মিরসরাইয়ে ৪ জন, পটিয়া, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৩ জন করে, হাটহাজারী ও সন্দ্বীপে ২ জন করে এবং বোয়ালখালী, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও সাতকানিয়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২০৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯১ হাজার ৩৮ জন এবং গ্রামের ৩৪ হাজার ১৬৯ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত শহর ও গ্রামের কোনো বাসিন্দা মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬০ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৬ জন। 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহরের ১১৪ ও গ্রামের ৭ জনের সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ২১ জনের নমুনায় শহরের ৪ জন পজিটিভ শনাক্ত হন। বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে পরীক্ষিত ৯ নমুনায় শহরের ২ ও গ্রামের একটিতে জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে ১১০ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৭ জন আক্রান্ত বলে জানানো হয়।   

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৫১৫ টি নমুনা পরীক্ষায় শহরের ১৩ ও গ্রামের ২ টিতে জীবাণু পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮৫ জনের নমুনার মধ্যে শহর ও গ্রামের ১১ জন করে পজিটিভ হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭৮ টি নমুনা পরীক্ষায় শহরের ২ ও গ্রামের ৬ টিতে করোনাভাইরাস শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২১২ টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ৪ ও গ্রামের একটিতে ভাইরাস চিহ্নিত হয়। এপিক হেলথ কেয়ারে ৭১ জনের নমুনায় শহরের ৮ ও গ্রামের একজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলে। ল্যাব এইডে ৩ টি নমুনার মধ্যে একটিতে সংক্রমণ ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতালে ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ ও গ্রামের একজন কোভিডে আক্রান্ত পাওয়া যায়। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে পরীক্ষিত ৩৪৩ টি নমুনায় শহরের ৭ টিতে করোনাভাইরাস শনাক্ত হয়। 

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়নি। 
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ২২ দশমিক ৫৩ শতাংশ, চমেকহা’য় ১৯ দশমিক ০৪, আরটিআরএলে ৩৩ দশমিক ৩৩ শতাংশ, এন্টিজেন টেস্টে ৬ দশমিক ৩৬, শেভরনে ২ দশমিক ৯১, ইম্পেরিয়াল হাসপাতালে ৫ দশমিক ৭১, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২ দশমিক ৮৭, মেডিকেল সেন্টার হাসপাতালে ২ দশমিক ৩৬, ল্যাব এইডে ৩৩ দশমিক ৩৩, এপিক হেলথ কেয়ারে ১২ দশমিক ৬৭, মেট্রোপলিটন হাসপাতালে ১০ দশমিক ৫২ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২ দশমিক ০৪ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর