শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০২ পিএম, ২০২২-০২-১২
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় গড়ে ওঠা একটি চোলাই মদের কারখানা ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে মদ তৈরিতে যুক্ত থাকার অভিযোগে মো. বিদ্যুৎ
খন্দকার (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এসময় কারখানায় প্রস্তুত থাকা প্রায় ১০ হাজার লিটার তৈরি চোলাই মদ ধ্বংস এবং প্রায় ৪০ হাজার লিটার উপকরণ জব্দ করা হয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ভাটিয়ারী এলাকার একটি দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার বিদ্যুতের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায়। তার বাবার নাম মো. কামাল মোস্তফা। তিনি বর্তমানে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার পূর্ব হাসনাবাদ এলাকায় থাকেন।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে বিদ্যুৎ আটক হলেও কামাল (৫০) এবং মামুন (২৪) নামের দুই ব্যক্তি পালিয়ে যায়।
সেখান থেকৈ বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ ও ধ্বংস করা হয়। চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আটক ব্যক্তি এবং পালিয়ে যাওয়া ব্যক্তিরা
পাহাড়ি এলাকায় কারখানা গড়ে তুলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নীল জলরাশির বুকজুড়ে প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে সেন্ট...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পাদকীয় নীতিমালার সীমারেখা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে দুর্নীতি, অনিয়...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত মার্চে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited