চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃত্যু বেড়ে ১২০

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:৩১ এএম, ২০২২-০২-১২

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃত্যু বেড়ে ১২০

আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই-র আঘাতে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ। ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি আরও কয়েক হাজার মানুষ।

জানা গেছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় বাতসিরাই। দুই সপ্তাহ পর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বাতসিরাই প্রবল বেগে আঘাত হানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।
রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ সংস্থা এর আগে জানিয়েছিল, দক্ষিণ-পূর্ব মাদাগাস্কারের শুধু ইকংগো জেলায় মারা গেছেন ৮৭ জন। শুক্রবার পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

সংস্থাটি আরও জানিয়েছে যে, ঘূর্ণিঝড়টি প্রায় এক লাখ ২৪ হাজার মানুষের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাস্তুচ্যুত হয়েছে আরও ৩০ হাজার মানুষ।
জার্মান বেসরকারি সাহায্য সংস্থা ওয়েলথাঙ্গারহিলফ জানিয়েছে, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাতসিরাই-এর কারণে ক্ষতিগ্রস্ত সব গ্রামে পৌঁছতে আরও পাঁচ দিন সময় লাগতে পারে। এসব গ্রামের মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।

জার্মানি, ফ্রান্স এবং অন্যান্য দেশের উদ্ধারকারী দল স্থানীয় উদ্ধারকারী টিমকে সহায়তা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
এদিকে, গত সোমবার দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা ঝড়ে বিধ্বস্ত মানঞ্জারি শহর পরিদর্শনে যান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এর আগে ঘূর্ণিঝড় অ্যানার আঘাতে দেশটিতে ৫৫ জনের মৃত্যু হয়। উদ্বাস্তু হয়ে পড়ে প্রায় দেড় লাখ মানুষ। এছাড়া অ্যানার আঘাতে মোজাম্বিক ও মালউইতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনটি দেশে মোট মৃত্যু হয় ৮৮ জনের।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত


দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত


আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর