শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:৩০ এএম, ২০২২-০২-১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়েনি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৫৪২ জনে।
আর মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬০ জনে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় ২১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।
এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ছয় দশমিক ৯৪ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১১১ জন নগরের এবং ১০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঁচজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪৮ জন, অ্যান্টিজেন টেস্টে ১৪ জন,
ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন,
মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর: কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited