চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

সেনাবাহিনী প্রধানের সাথে দক্ষিণ সুদানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা অফিস ::    |    ০১:৫৭ পিএম, ২০২২-০২-০৯

সেনাবাহিনী প্রধানের সাথে দক্ষিণ সুদানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ সুদানের পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে বাংলাদেশ সফররত ৭ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী 
প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন। 
বাংলাদেশে ৬ দিনের রাষ্ট্রীয় সফররত এই প্রতিনিধি দল দলটি আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের 
সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।  

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সকল প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান স্বাগত বক্তব্য রাখেন। 
পরে দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ব্রিফিং করা হয়। আলোচনায় দু’ দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সমূহের উপর আলোকপাত করা হয়।
দক্ষিণ সুদানের প্রতিনিধি দল বিশ^-শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়শী প্রশংসা করেন এবং দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট সমূহের স্বতঃস্ফূর্ত কর্মকান্ড ও সে দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। সেই সাথে, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশ গঠণে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসার পাশাপাশি তা থেকে শিক্ষা নিয়ে নিজের দেশে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণ সুদান এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হয়।

সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দক্ষিণ সুদানের প্রতিনিধী দলটি তাঁদের সম্মানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ করেন যেখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী বর্গ, সচিবগণ এবং সেনাবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর