চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

পর্তুগালে জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:৫৬ পিএম, ২০২২-০১-৩১

পর্তুগালে জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

পর্তুগালের মধ্যবর্তী নির্বাচনে দেশটির ক্ষমতাসীন সোশালিস্ট পার্টি জয় লাভ করেছেন। গতকাল ৩০ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির মধ্যবর্তী জাতীয় সংসদীয় নির্বাচনে বা অ্যাসেম্বলি অব দ্য পর্তুগিজ রিপাবলিক ইলেকশন ২০২২ তে জয় লাভ করেন বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এন্তোনিয় কোস্তার সোশালিস্ট পার্টি (পিএস), জয়ী নির্বাচনী সংসদীয় আসন সংখ্যা ১১৭টি ও প্রাপ্ত ভোট শতকরা ৪১.৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি), জয়ী নির্বাচনী সংসদীয় আসন সংখ্যা ৭৬টি ও প্রাপ্ত ভোট শতকরা ২৭.৯শতাংশ। তৃতীয় স্থানে কট্টরপন্থী শেগা, প্রাপ্ত ভোটের সংখ্যা ৭.২ শতাংশ যাদের জয়ী নির্বাচনী সংসদীয় আসন সংখ্যা ১২টি, চতুর্থ অবস্থানে আই এল ৮টি জয়ী সংসদীয় আসন ও প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ শতাংশ। 

পঞ্চমে সিডিও, জয়ী সংসদীয় আসন সংখ্যা ৬টি। বি এর ৫টি জয়ী নির্বাচনী সংসদীয় আসন এবং লিভ্রের ১টি সংসদীয় আসন। প্রজাতন্ত্রীয় সরকারের ১৫তম জাতীয় নির্বাচনে সংসদীয় আসন সংখ্যা ছিলো সর্বমোট ২৩০টি। প্রতিবারের মতো এবারো নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোসহ সর্বমোট ২৩টি রাজনৈতিক দল। প্রধান এই রাজনৈতিক দলগুলো ছাড়াও অন্যান্য দলগুলো হলো পিসিপি-পিইভি, সিডিএস-পিপি, পিএএন, লিভরে,পিপিডি/পিএসডি.সিডিএস-পিপি, পিএসডি.সিডিএস-পিপি.পিপিএম, আরআইআর, জেপিপি, পিসিটিপি, এডিএন, এমপিটি, এমএএস, ভিপি, ই, পিটিপি, এন সি, এ, পিপিএম যে দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যা খুবই সামান্য।

মধ্যবর্তী এই নির্বাচনের আগ পর্যন্ত দেশটিতে রেজিস্ট্রার করা সর্বমোট ভোটারের সংখ্যা ৯২,২০,১৪৬ জন, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিয়েছেন ৫৩,৪৬,২৩০ জন। অনুপস্থিত ছিলেন ৩৮,৭৩, ৯১৬ জন অর্থাৎ ভোট দেন ৫৭.৯৮ শতাংশ, ভোটে অংশগ্রহণ করেননি ৪২.২ শতাংশ। ফাঁকা ভোট পড়েছে ০.৯২ শতাংশ এবং সাদা ভোট ১.১৫ শতাংশ। টিভিআই ও সিএনএনয়ের পূর্বে প্রকাশিত জরিপের বিশ্লেষণে প্রধান ২টি রাজনৈতিক দল পিএস এবং পিএসডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিলো। অন্যদিকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের মধ্য থেকে যারা এরই মধ্যে পর্তুগিজ ন্যাশনালিটি অর্জন করেছেন তারাও এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের পছন্দনীয় দলকে ভোট দিয়েছেন। পিএস এবং পিএসডি প্রধান এই দুটি দলেরই রয়েছে অভিবাসী বান্ধব নির্বাচনী লক্ষমাত্রা।

তবে দীর্ঘদিন ধরে দেশটিতে অবস্থান করা নেতৃত্বস্থানীয় কমিউনিটি ব্যক্তিদের মতে, অভিবাসীদের পক্ষে এখনও পর্যন্ত কার্যকরী ও সহজতর প্রদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করেছে এন্তোনিয় কোস্তার সোশালিস্ট পার্টি (পিএস), দেশটিতে থাকা অভিবাসীরা আশা করেন মধ্যবর্তী নির্বাচনে জয় লাভের মাধ্যমে পিএস তাদের অভিবাসীবান্ধব প্রদক্ষেপগুলো অব্যাহত রাখবেন।
 

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত


দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত


আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর