শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৯ এএম, ২০২১-০৪-২৯
চার হাজার ইয়াবাসহ জিয়াবুল হক (২১) নামের যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে কক্সবাজার সেন্ট্রাল হসপিটালের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়েছে।
জিয়াবুল হক টেকনাফের শাহপরীর দ্বীপ ৭ নং ওয়ার্ডের মাঝেরপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। সে সেন্ট্রাল হসপিটালে ওটি বয় হিসেবে কর্মরত ছিল।
এসব তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিয়াবুল হক সেন্ট্রাল হসপিটালে ওটি বয় হিসেবে কর্মরত ছিলো। পাশাপাশি সে মাদক ব্যবসায় জড়িয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জান...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নীল জলরাশির বুকজুড়ে প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে সেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited