শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:৩১ পিএম, ২০২২-০১-৩১
কানাডায় ট্রাক চালকরা দ্বিতীয় দিনের মতো রাজধানী অটোয়ায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আর এই ব্যাপক বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে পরিবারসহ আত্মগোপনে চলে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
করোনা টিকাসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে ট্রাকচালকরা ‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ করছেন। খবর বিবিসির।
কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ট্রাকচালক এবং অন্যান্য বিক্ষোভকারী শনিবার রাজধানী শহরে একত্রিত হয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের ম্যান্ডেট এবং অন্যান্য জনস্বাস্থ্যের অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানায়।
বিক্ষোভকারীদের মধ্যে বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুরাও ছিল। কানাডিয়ান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা আক্রমনাত্মক এবং অশ্লীলতাযুক্ত স্লোগান লেখা ফেস্টুন বহন করছিল।
তীব্র ঠাণ্ডা থাকলেও শত শত বিক্ষোভকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
কানাডার জাস্ট্রিন ট্রুডোর সরকার ১৫ জানুয়ারি আন্তসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর ফলে যে ট্রাকচালকেরা টিকা নেননি, সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফিরলে প্রতিবারই তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কানাডায় আন্তসীমান্ত ট্রাকচালকের সংখ্যা ১ লাখ ২০ হাজার। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই টিকা নিয়েছেন।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited