শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৪৭ এএম, ২০২২-০১-২৬
ইস্তাম্বুল বিমানবন্দরের পুরো এলাকা বরফের চাদরে ঢেকে গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কার্গো টার্মিনালের ছাদ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। উপায় না পেয়ে অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটির কার্যক্রম। গত সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ আকাশপথ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের পর এবার প্রথম বন্ধ রাখতে হচ্ছে ইস্তাম্বুল বিমানবন্দর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরা।
সরকারের তরফ থেকে গাড়ি চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জানা গেছে, গত বছর তিন কোটি ৭০ লাখ যাত্রী এই বিমানবন্দরে যাতায়াত করেছেন। ভয়াবহ তুষারপাতে বিধ্বস্ত তুরস্কের বৃহত্তম শহর। পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট। রাস্তা, হাইওয়ে, পার্কিং-লট সব সাদা হয়ে গেছে বরফ জমে। শহরের এক কোটি ৬০ লাখ বাসিন্দা প্রথমে তুষারপাতকে ভালোভাবে নিলেও এখন চরম অস্বস্তিতে পড়েছেন। এছাড়া, ভারী তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। হাইওয়েগুলো পার্কিং লটে পরিণত হয়েছে।
এদিকে, গ্রিসে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পার্লামেন্ট অধিবেশন বাতিল এবং স্কুল ও টিকাদান কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর আশেপাশে শতশত মোটর আরোহী তাদের গাড়িতেই আটকা পড়েছেন। পূর্ব ভূমধ্যসাগরে প্রবল তুষার ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে রাজধানী এথেন্স। শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট সবই বন্ধ করে দেওয়া হয়েছে। এথেন্সের ন্যাশনাল অবজারভেটরির রিসার্চ ডিরেক্টর কোস্টাস লাগোয়ার্ডোস এক সাক্ষাৎকারে বলেছেন যে ১৯৬৮ সালের পর থেকে এ ধরনের শীত দেখেনি রাজধানীর মানুষ।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited