শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২৭ পিএম, ২০২২-০১-২৫
দক্ষিণ চীন সাগরে সোমবার একটি বিমানবাহী রণতরীতে নৌবাহিনীর এফ-৩৫ সি যুদ্ধবিমানের অবতরণকালীন দুর্ঘটনায় সাত নাবিক আহত হয়েছেন বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।
ইউএস প্যাসিফিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, স্টিলথ কমব্যাট যুদ্ধবিমান এফ-৩৫ সি লাইটনিং ২ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইউএসএস কার্ল ভিনসনে অবতরণের চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে।
পাইলট বিমান থেকে বের হওয়ার পরে একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়, তারঅবস্থা স্থিতিশীল রয়েছে।
মোট সাতজন নাবিক আহত হয়েছেন, এদের তিনজনকে চিকিৎসার জন্য ম্যানিলায় পাঠানো হয়েছে, অপর ৪ জনকে রণতরীতে চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত অথবা এয়ারক্রাফটের পরিণতি সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্যাসিফিক ফ্লিট বলেছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
গত সপ্তাহে ফিলিপাইন সাগরে জাপানের যুদ্ধজাহাজের সঙ্গে নৌ মহড়ার পর রবিবার দক্ষিণ চীন সাগরে ভিনসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অপর এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিংকন নিজেদের স্ট্রাইক গ্রুপের মধ্যে মহড়া শুরু করে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited