চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

ডিবির জ্যাকেটে নতুন প্রযুক্তি, স্ক্যানেই মিলবে আসল-ভুয়া পরিচয়

ঢাকা অফিস ::    |    ০১:৩০ পিএম, ২০২২-০১-২৫

ডিবির জ্যাকেটে নতুন প্রযুক্তি, স্ক্যানেই মিলবে আসল-ভুয়া পরিচয়

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। শিগগিরই ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে।
জানা যায়, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

ডিবির দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের সাধারণ পোশাকের ওপর একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে ‘ডিবি’ লেখা থাকে। বামে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। পেছনে ইংরেজিতে কেবলই ‘ডিবি, ডিএমপি’ লেখা থাকে। সাধারণ ইউনিফর্ম থাকায় প্রতারক ও অপরাধীরা সহজেই এমন ইউনিফর্ম তৈরি করে ভুয়া ডিবি সেজে ছিনতাই, ডাকাতি, অপহরণের মতো বড় বড় অপরাধ সংঘটিত করছে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই পরিবর্তন হচ্ছে ডিবির পোশাক।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেউ যেন ভুয়া ডিবি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য নতুন পোশাক তৈরি হচ্ছে। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে, এতে করে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না। ডিবি সূত্রে জানা যায়, অনেক সময় ডিবির জ্যাকেট নিয়ে মানুষ প্রতারণা করছে। ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করছে। কিন্তু দেখা যাচ্ছে, সেসব ঘটনার কিছুই আমরা জানি না কিংবা তারা ডিবির লোকও না। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই ডিবির জ্যাকেট চেঞ্জ করা হচ্ছে। যেন জনগণ জানতে পারে কোনটা ডিবি আর কোনটা ডিবি না।

এরইমধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড সম্বলিত জ্যাকেট প্রস্তুতের কাজ চলছে। চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বিশেষ এ পোশাক ডিবি সদস্যদের সরবরাহ করা হতে পারে। এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, নতুন পোশাকে বুকের ওপরই থাকবে কিউআর কোড। পোশাক তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয়েছে যা শীত ও গরম উভয় ঋতুতে আরামদায়ক। এছাড়া পোশাকে এক ধরনের বিশেষ রং থাকবে, যার বিচ্ছুরণ থেকে আসল-নকল পুলিশের পার্থক্য ধরা যাবে। এমনকি বিশেষ ধরনের কাপড় দিয়ে এ পোশাক তৈরি করা হচ্ছে, যেন এটি বাজারে পাওয়া না যায়। এর আগে ডিবির জ্যাকেট তৈরি করে ভুয়া ডিবি পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন অনেকেই।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত


পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

পাসপোর্ট করতে গিয়ে দিনভর হয়রানির শিকার: লেখক আকিফ আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর