শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:১৯ এএম, ২০২১-০৪-২৪
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে ইয়াবাসহ ৩ আর্মড পুলিশের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯শ ৫৪ পিস ইয়াবাসহ জাল টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের তানজিমারখোলা এলাকার নিজ কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করে ৮ এপিবিএনের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, ৮ এপিবিএন কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও মোঃ নাজিম
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরনার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করতে এসআই সোহাগ চাপ দিয়ে আসছিলেন।
এক পর্যায়ে হেডমাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন।
পরে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হেডমাঝি একরামের সাথে এসআই সোহাগের বাক-বিতণ্ডার এক পর্যায়ে এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা ঘটনার সম্পৃক্ততা খোঁজে পায়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ ওই তিন আর্মড পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান গনমাধ্যমকর্মীদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়।
ইয়াবা সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত ১০টার দিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয় হয়েছে।
এ ছাড়াও আরও কেউ মাদকের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited