চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিশ্বে করোনায় একদিনে প্রায় ৬ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৯:৫৬ এএম, ২০২২-০১-২৫

বিশ্বে করোনায় একদিনে প্রায় ৬ হাজার মৃত্যু

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৯২২ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ২২ হাজার ৪৪ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতু আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৯৩ জনে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। সবশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ২২ হাজার ৫০ জনে। আর করোনা শনাক্ত হয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ আট হাজার ১৭১ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৬৩ হাজার ৬৭৪ জন। আর এক হাজার ১৯৩ জন মারা গেছেন। 

বিশ্বে মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি ২৯ লাখ ৫৭ হাজার ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন আট লাখ ৯১ হাজার ৫৯৫ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৭৬৭ জনের। দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ভারতের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন এক লাখ ৮ হাজার ৪৮১ জন। আর মারা গেছেন ৩৯৩ জন। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৬৮ লাখ ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এক লাখ ২৯ হাজার ২২ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৯৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৪১২ জনের। 

সংক্রমণের তালিকায় এরপরেই রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি। এদিকে, বাংলাদেশেও ওমিক্রনের প্রভাবে ফের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছ। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

রিটেলেড নিউজ

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত


দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত


আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর