শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:২৪ পিএম, ২০২২-০১-২৪
জাতিসংঘে বকেয়া পরিশোধ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এর ফলে সোমবার (২৪ জানুয়ারি) থেকে ইরান নিজের ভোটাধিকার ফেরত পাবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।
তিনি বলেছেন, ইরান জাতিসংঘের সদস্য হিসেবে সদস্যপদের ফি নিয়মিত পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে ইরান এ নিয়ে দ্বিতীয়বার জাতিসংঘকে অর্থ প্রদানে সমস্যার সম্মুখীন হয়েছে।
তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন উপাদান সংগ্রহে সমস্যায় পড়েছে। শুধু তাই নয় এই নিষেধাজ্ঞা জাতিসংঘের ওপরও প্রভাব ফেলেছে।ইরানি সূত্রগুলো বলছে, জাতিসংঘে বকেয়া পরিশোধে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ব্যবহার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের ৭০০ কোটি ডলার পাওনা রয়েছে। এই পাওনা অর্থের মধ্যে মাত্র এক কোটি ৮০ লাখ ডলার জাতিসংঘকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার (২৩ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও এ তথ্য জানানো হয়। সম্প্রতি সময়মতো সদস্যপদের ফি পরিশোধ না করায় ইরানসহ আটটি দেশের ভোটাধিকার স্থগিত করেছিল জাতিসংঘ। ইরান দক্ষিণ কোরিয়ার মাধ্যমে নিজের সেই বকেয়া পরিশোধ করল। আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited