শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:২১ পিএম, ২০২২-০১-২৪
ফেব্রুয়ারি থেকে করোনা টিকার উভয় ডোজ নেওয়া পর্যটকরা কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণের অনুমতি পাবেন। ওমিক্রন ভ্যারিয়েন্টসহ করোনার সংক্রমণ নিম্নমুখী হতেই থাইল্যান্ডের করোনা টাস্কফোর্স এই সিদ্ধান্ত নিয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। জানা গেছে, একমাস আগে বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় পর্যটকদের ক্ষেত্রে ভিসা-ফ্রি কোয়ারেন্টাইন পলিসি তুলে নেওয়া হয়। পরবর্তীতে ঘোষণা করা হয়, এপ্রিলের শুরু থেকে পর্যটকদের ৯ মার্কিন ডলার প্রবেশ ফি দিলে তবেই প্রবেশ করা যাবে এই দেশে।
তবে এর এক মাসের মধ্যেই ফের একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের সরকার। দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের উভয় ডোজ টিকা নিয়েছেন, এমন পর্যটকরা আগামি ১ ফেব্রুয়ারি থেকে টেস্ট অ্যান্ড গো স্কিমের অধীনে দেশে প্রবেশ করতে সক্ষম। তবে থাইল্যান্ডে পৌঁছানোর প্রথম দিনে ও পঞ্চম দিনে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণকারীরা করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করার সময় একটি হোটেলে নিজেকে আইসোলেশনে রাখতে হবে। এছাড়া থাইল্যান্ডে প্রবেশের পর পর্যটকরা করোনাবিধিসহ সব নিয়ম মেনে চলছেন কি না তা নিশ্চিত করতে একটি ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করতে হবে। দেশের অর্থনৈতিক ক্ষমতা বাড়ানোর জন্য এটি একটি নতুন পদক্ষেপ। প্রসঙ্গত, থাইল্যান্ডের অর্থনৈতিক উন্নতির পেছনে পর্যটন শিল্প বড় ভূমিকা পালন করে থাকে। করোনাভাইরাস ও ওমিক্রনের কারণে পর্যটন শিল্পে ভাটা পড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited