শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৪৫ পিএম, ২০২২-০১-২২
ইরাকের দিয়ালা প্রদেশে সেনাবাহিনীর একটি ব্যারাকে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন বন্দুকধারীরা ঘুমন্ত অবস্থায় থাকা ১১ সেনাকে হত্যা করেছে।
এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার (২১ জানুয়ারি) আল-আজিম জেলায় এই ঘটনায় ঘটে।
জানা গেছে, ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকার একটি ব্যারাকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি এবং হামলার পরিস্থিতিও স্পষ্ট নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি দুই কর্মকর্তা জানান, আইএস যোদ্ধারা স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যারাকে ঢুকে এবং ঘুমন্ত সেনাদের গুলি করে। ঘটনার পরপর তারা পালিয়ে যায়।
ঘটনার পর ওই স্থানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited