শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:৩৫ পিএম, ২০২২-০১-২২
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার এবং সৃষ্টিশীলতাকে উদ্বুদ্ধ করতে হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে টাইমস মিডিয়া লিমিটেডের এমডি ও দৈনিক সমকালের প্রকাশক এ. কে. আজাদ এবং ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বক্তব্য রাখেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাহিত্য সমাজ ও রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করেছে। তাই এ কল্যাণকর রাষ্ট্রের মৌলিকতা ও সৃজনশীলতা রক্ষায় সাহিত্যচর্চা একান্ত আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।
তিনি বলেন, শিল্প সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন ও কারাগারের রোজনামচা নামক আত্মজীবনী রচনা করে গেছেন। যে গুলো ইতিহাসের অনেক অজানা তথ্য ও অমূল্য সম্পদ হিসেবে সাক্ষ্য দেয়। শিল্প সাহিত্য একটি জাতির পরিচয় বহন করে, বঙ্গবন্ধু সে সম্পর্কে অবগত ছিলেন।
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ সালের তিন জন করে মোট ছয়জন বিজয়ী স্পিকারের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ, কবিতা ও কথাসাহিত্য এবং অনুর্ধ ৪০ বছর বয়সী, তরুণ সাহিত্যিকদের জন্য হুমায়ূন আহমেদ পুরস্কার বিষয়ে ২০১৯ সাল অনুযায়ী সিরাজুল ইসলাম চৌধুরী, হেলাল হাফিজ ও মোজাফ্ফর হোসেন এবং ২০২০ সাল অনুযায়ী আফসান চৌধুরী, মোহাম্মদ রফিক ও রন্জনা বিশ্বাস পুরস্কার গ্রহণ করেন।
জুরি বোর্ডের সদস্য হিসেবে বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষসহ অনুষ্ঠানে ব্রাক ব্যাংক, দৈনিক সমকালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত বরেণ্য ও গুনী ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited